"Klanto Coffeeshop (ক্লান্ত কফিশপ)" lyrics
"Klanto Coffeeshop (ক্লান্ত কফিশপ)"
ব্যস্ত বিকেল, ক্লান্ত কোনো এক কফিশপে
ক্লান্তিবিহীন শুধু ধোঁয়াটে বাতাস
দেখি লাল নীল সাদা কত বর্নিল জীবন একসাথে
তবুও একা, কি যেনো নেই!
গায়ে লংকোট, ঝুলানো গিটার
পড়ে থাকা এস্ট্রেতে জমা অভিমান
ওয়েটার, টেবিল আর পেইন্টিংস সব থেকে যায়...
দূর বহু দূর!
যেতে যেতে কত ভাংচুর
বুনেছি কত সুর
বেদনায় ভেজা আঁধার পথে
যাই, হেঁটে যাই
যেতে যেতে কত কি হারাই
একাকী এই বিকেলে নিরবে
চাপা বৃষ্টি ঝড়ে যায়।
নেই তুমি, নেই কোলাহল
পুরোনো সে গান আর সুর আজ সব মুছে যায়।
অজানা এক ঝড় ভেঙেচুরে তাই স্বপ্ন ওড়াই
নেই ফুলের সুবাস বসন্ত রাজপথে মিছিলের উত্তাপ
একরাশ পুরোনো স্মৃতি আর হাতে নিয়ে কফিকাপ
নেই, সেই ধুলো মাখা শার্ট, বৃষ্টি ভেজা পথঘাট
সেই ভালোবাসার স্বাদ।।
[English translation:]
A busy afternoon, in some weary coffeeshop
Though thoughts may storm, the mind stays untired
I see red, blue, white
So many colorful lives intertwined
And yet... something feels missing!
A long coat on my shoulder, a guitar hanging still
In the ashtray piled up grievances
Waiter, Tables and Paintings all remain the Same
Far, far away...
On the journey, so much breaks
Yet I've woven so many tunes
Walking alone through rain-soaked, sorrow-drenched streets
Along the way, I lose pieces of myself
In this quiet afternoon
A silent storm of hidden rain passes through
You are not here, nor the noise
Those old songs and melodies fade away
An unknown storm shatters the dreams I try to fly
No scent of flowers, no spring on the streets
Only the heat of marches and unrest!
With a handful of old memories, and a cup of coffee in hand
No more that dust-covered shirt
Nor the rain-soaked roads
Nor the taste of love once known
- AZLyrics
- S
- Shironamhin Lyrics