"Maa (মা)" lyrics

"Maa (মা)"

সবাই হারিয়ে যায়, আকাশের তারার মেলায়
তবু খুঁজে ফিরি তোমায়
আজও তারাজ্বলা আকাশে জেগে থাকে
মমতায় দু'চোখ জ্বেলে দেখছে আমায়।
হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা
আর ওই স্নেহভরা আলো মায়ের ঠিকানা।।
এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে
চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে
আংগুলে আংগুল ধরে রেখে জানাতে বিদায়।
আকাশে জ্বলে থেকে
চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি
উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি
তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়।

জ্বলে জ্বলে তাই, আলো জ্বেলে যাও
তুমি ভালো থেকো
ভুলে ভরা এই উঁচু দালানে
তোমার স্নেহ রেখো
সাদাকালো এই নিয়ন আলো
জ্বলছে কখন থেকে
থেমে যাবে সব, বোকা কলরব
তারাজ্বলা এ রাতে
হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা
আর ওই স্নেহভরা আলো মায়ের ঠিকানা।।

[English translation:]

Everyone gets lost in the sky, among the stars
Yet I keep searching for you
Tonight, the starry sky remains so bright
With tender eyes, watching me with light
Perhaps it's true, that glowing star is my mother, too
And that warm luminescence is my mother's view

Carefully, you combed my messy hair
With a kiss and a hug, so full of care
Holding my hand, you used to bid farewell with grace
From the glowing sky
Look, mother, how far I've come
In high-rise flats, to the sky I succumb
Ages drift by, untouched by the grace of your embrace

So keep shining, light up the dark
Stay well, mother
In this high-rise world, full of mistakes
Let me feel your embrace further
In this neon light, so black and white
Burning for quite a while
Everything will cease, the foolish clamor will dismiss
On this starry night

Perhaps it's true, that glowing star is my mother, too
And that warm luminescence is my mother's view