"Nishobdopur (নিঃশব্দপুর)" lyrics
"Nishobdopur (নিঃশব্দপুর)"
কতখানি জমা নীল হলে
তবে ওড়াবে শঙ্খচিল?
বিষন্নতার বৃষ্টির জলে
শীতল দু'চোখ নীল নীল হয়ে যায়।
মনে পড়ে, শুকনো পাতার গান
বুকে জমা নিরব অভিমান
বৃষ্টির ছাঁটে দু'চোখের জল
ঢেকে দিয়ে যদি
ক্লান্ত মুঠোয় অশ্রু রাখি
অন্ধকারে একলা থাকি
তুমি আসবে বলেই অকারণে
হৃদয়ের বিলবোর্ড জুড়ে
উড়ে যায় শত লাল নীল পাখি।
অনেকদিন, অপেক্ষায়
নি:শব্দের সীমানায়
সব শূন্য, অবসন্ন
অযথাই অপেক্ষায়।
হারানো দিন, পুরানো টান
পুরানো ভীষণ অভিমান
নি:শব্দপুর দুপুর
নি:শব্দে ভালোবাসায়।
সেই, চেনা চেনা রাস্তায়
অভিমানী ডানা ঝাপটায়
তাই, অযথাই, হেঁটে যাই, নির্বাক বেদনায়।
তবু এই বিষাদ
আমার নি:শব্দপুরেই থাক
অজস্র ভুল বৃষ্টির জল
নিরবেই হৃদয় জুড়ে
উড়ে যায় শত লাল নীল পাখি।
[English translation:]
Are the blues counted
To make the falcon fly?
Rain drops of emptiness
Blues have filled the eye
Reminded of the song of the wilted leaves
Silent pride fulfills chest
Covering tear filled eyes
Due to rain
Tired fists hold the misery
In the dark I live in solitary
For no reason you will come
Throughout the heart's billboard
Hundreds of vivid birds fly
For many days, standing by
At the edge of silence
All empty, exhausted
Unnecessarily waiting
Lost days, old bond
Old stricken pride
Silent city, silent afternoon
Silently in love
That, familiar street
Arrogant wings flutter
So, in vain, I walk, in speechless pain
Still this agony
Let it remain in my silent city
Countless untrue raindrops
Silently across my heart
Hundreds of radiant birds fly
- AZLyrics
- S
- Shironamhin Lyrics