"Priyotoma (প্রিয়তমা)" lyrics
"Priyotoma (প্রিয়তমা)"
প্রিয়তমা, চোখে চোখ রেখে
কথা হোক নিরবে
কিছু কথা এভাবেই নির্বাক
একান্তে নিবিড়ে
ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট
অজস্র বেলীফুল হাতে অভিমান
ম্রিয়মাণ বিকেলে
পৃথিবীর মিথ্যে স্বপ্নের আড়ালে
অযথাই কি নিভে যায় আলো
দিনের শেষে?
সেই বিকেলে, বৃষ্টির জলে
অভিমান মাখা খেয়ালে
তুমিও কি ভেঙেছিলে?
আকাশে, নিরব নি:শ্বাসে
নীলকন্ঠ মেঘ হয়ে আসে
তোমার দীর্ঘশ্বাস।।
আকাশ জুড়ে তারাজ্বলা মিছিলে
তোমার খেয়াল
তোমার হৃদয় জুড়ে শুকনো রঙের
দেয়াল
নিরবে...
হাজার রাতের বিষাদের শহরে
তুমিও ছিলে
তোমার পৃথিবীতে
বিষন্ন নিভৃতে, আড়ালে
সেই না বলা কথার মাঝেই
তোমার ঠিকানা অজানা
ঠিকানা খুঁজে ফিরি চোখে চোখে
তারাদের মিছিলে।
এই চোখে চোখ রেখে
প্রিয়তমা নিরবে
আরও কিছু কথা হোক নির্বাক
একান্তে নিবিড়ে
ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট
অজস্র মেঘ হয়ে যাক অভিমান
ম্রিয়মাণ বিকেলে
আকাশের নীল নীল স্বপ্নের আড়ালে
অযথাই কি নিভে যায় আলো
শেষ বিকেলে
[English translation:]
Sweetheart, let our eyes meet
Where silence softly speaks
May few words remain unspoken
In lonesome, mindfully woven
In the biting wind, in pain, lips turn blue
A handful of jasmine, hold grievances so true
In the fading dusk
Behind the world's false dreams and husk
Does the light dim without cause
At the beginning of the day's pause?
In that evening, by the rain's embrace
Grief-filled thoughts linger with a tender trace
Did you fall apart too?
In the sky, with a silent sigh
Blue-stricken clouds drifts high
Carrying your long sigh, whispering goodbye
Across the sky, in the starry parade
Your thoughts softly invade
A wall turned dull, once full of art
Across your whole heart
Softly...
In the city of sorrow, through a thousand nights
You were there too
In your world
Where sadness grew, hidden away from view
In those unspoken words, I find
Your address remains undefined
I search for your address in our gaze
Amidst the possession of the stars, ablaze
With eyes locked in silence
My beloved, in quiet defiance
Let more words be spoken, wordless
In solitude, endless
In the biting wind, lips turn blue in pain
Let grievances rise, like clouds through rain
In the dying light of the eve
Behind the sky's blue dreams we grieve
Does the light simply fade away
At the end of the dying day
- AZLyrics
- S
- Shironamhin Lyrics