"Shopner Ticket" lyrics

"Shopner Ticket"

কোথাও জ্বলছে তারারা নির্ঘুম,
আজ সারারাত
কিছুটা ক্লান্ত হলেও আলো জ্বেলে যায়
আমি জেগে থাকি তাই
আজ সারারাত
তোমাকে চিঠি লিখে যাই.....

কিভাবে পাঠাই চিঠি তোমায়,
চাঁদের ঠিকানায়?

চাঁদের বুড়ি
এসে উঁকি দিয়ে যায়
তোমাকে ঘুম পাড়িয়ে যায়
আমার এই চিঠি পৌঁছে দিতে চায়
তোমাকে স্বপ্ন দেখার টিকেট দিয়ে যায়।

কোথায় পাবো রোদের ফোঁটা
রাঙিয়ে দেবে তোমার মুখ
কোথায় তবু সূর্য ওঠে
ধুসর শরীরে রোদ আসুক
এখনও ভেবে যাই
তোমার চিঠি কিভাবে যে পৌঁছে যাবে
কিভাবে ভরসা পাই
কতটা অপেক্ষায়
এখনও ভেবে দিন যায়...