"Bohemian (বোহেমিয়ান)" lyrics
"Bohemian (বোহেমিয়ান)"
হেঁটে হেঁটে ঘুরছি পথে
ভাবছি নিজেকে বোহেমিয়ান
Jeans-জুতোর ফাঁদে পরে থেকে
ঝুলে আছি অর্থহীন শ্লোগান
বাসের হাতল ধরে opera
পুরনো গানের মতো ছন্নছাড়া
বোকা, বোকা সরলরেখায়
হারানো কথার কথায়
মনের ভেতর অবাধ্য পাখি
আপন ভেবেই সামলে রাখি
আমার প্রবল স্বপ্ন জুড়ে অযথা হারিয়ে
বুকের খাঁচায় বিশ্ব নিয়ে
Neon আলোয় হাঁটতে গিয়ে
আমার প্রবল ঝড়ের ভিড়ে গেলাম ফুরিয়ে
ছুটে চলাদের ভিড়ে
Neon আলোয় হাওয়ায় ভাসিয়ে
স্বপ্নেরা বাড়ি ফেরে
বুকপকেটে আধখাওয়া cigarette নিয়ে
আমার এই স্বপ্ন দেখার আকাশে
মেঘের ডানায় ছড়ানো বর্ণমালা উড়িয়ে
মনের ভেতর অবাধ্য পাখি
আপন ভেবেই সামলে রাখি
আমার প্রবল স্বপ্ন জুড়ে অযথা হারিয়ে
বুকের খাঁচায় বিশ্ব নিয়ে
Neon আলোয় হাঁটতে গিয়ে
আমার প্রবল ঝড়ের ভিড়ে গেলাম ফুরিয়ে
- AZLyrics
- S
- Shironamhin Lyrics