"Porichoy (পরিচয়)" lyrics

"Porichoy (পরিচয়)"

দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকল নারে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?

কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া(২)
সাদা কালোয় মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাচায় থাকে
এমনি কি আর হয়...

লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা...
মনের দুয়ার বন্ধ হলে
সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়...
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়...
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়...