"Ghum (ঘুম)" lyrics

"Ghum (ঘুম)"

কথা ছিলো সূর্যের মৃত্যুকালে ছিনাবি তাহার আত্মা
কথা ছিলো নীল মেঘ হতে নিয়ে আসবি যন্ত্রণা
কথা ছিলো পাপ হতে ধুয়ে ফেলবি তোর শঙ্খ শরীর
কথা ছিলো সাঁঝকালে ভালোবাসবি মোর নীরজাকে
শুয়ে শুয়ে হাত পাতি আঁধার মাঝে (যদি ঝরে পড়ে তোর অশ্রু)
কান পাতি শব্দহীন অলিক চরাচর (যদি ভেসে আসে তোর আহ্বান)

ঘুম ভেঙ্গে জেগে দেখি দাসত্বের সহস্র বছর
ঘুম ভেঙ্গে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর

কথা ছিলো মোর অপরাধের তরীতে ভাসাবি তোর সত্ত্বা
কথা ছিলো অর্থহীন চুম্বন পাবে নতুন সময়
কথা ছিলো পঙ্কিল সাগর হতে নিয়ে আসবি আমায়
কথা ছিলো আজন্ম অমাবস্যার মৃত্যু এখনি

শুয়ে শুয়ে হাত পাতি আঁধার মাঝে (যদি ঝরে পড়ে তোর অশ্রু)
কান পাতি শব্দহীন অলিক চরাচর (যদি ভেসে আসে তোর আহ্বান)
শুয়ে শুয়ে হাত পাতি আঁধার মাঝে (যদি ঝরে পড়ে তোর অশ্রু)
কান পাতি শব্দহীন অলিক চরাচর (যদি ভেসে আসে তোর আহ্বান)
ঘুম ভেঙ্গে জেগে দেখি দাসত্বের সহস্র বছর
ঘুম ভেঙ্গে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর
ঘুম ভেঙ্গে জেগে দেখি দাসত্বের সহস্র বছর
ঘুম ভেঙ্গে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর

শুনে দেখি কান দিয়ে শুধু শূণ্যতা
ছুঁয়ে দেখি চোখ দিয়ে, প্রিয়া অন্যথা
নির্বাণ যন্ত্রনায় লাশকাটা ঘরে
ঘুমোও আমার মানুষ