"Shunno (শূন্য)" lyrics
"Shunno (শূন্য)"
আমার ঘরে জন্ম হলো
আমার ঘরেই বসবাস
ঘরের আলোয় আমার সর্বনাশ
ছিলো ঘরে তেলের প্রদীপ, টিমটিমে তার আলো
ভরসা ছাড়াই জীবন সুধা
আমার ঘরের আঁধার কোণে
লুকিয়ে থাকাই ভালো
আঁধার আমার তেল ফুরালে, সন্ধ্যে নিয়ে আসে
বারো মাসে সতেরো জীবন, বছর ঘুরেই থামলো যখন
আমায় ভালোবাসে,আমায় ভালোবাসে
সিঁড়ি ভেঙ্গে এ ওর বোঝা, করলো হাতবদল
আমার বোঝা কে যে নিলো, কোন সে চেনা মুখ?
জীবন ভরেই বোঝার পাহাড়
জীবন ভরেই বোঝার পাহাড়
জীবন ভরেই বোঝার পাহাড়
বারো মাসে সোনার হরিণ
পেলাম না যে সুখ
ঘরের আলোয় আমার সর্বনাশ
আমার ঘরে দশটি সিঁড়ি, নয়টি তারই ভাঙ্গা
সিঁড়ি গেলো আকাশ পানে
আমি যখন অতল জলে
খুঁজছি শুকনো ডাঙ্গা
বদলে বোঝা সেই
চেনা ঘরে ঢুকে দেখি
পায়ের নিচে মাটি নেই
মাটি নেই
- AZLyrics
- S
- Shironamhin Lyrics
album:
"Jahaji (জাহাজী)" (2004)